1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বনানীতে ৯ বছরের পথশিশুকে ধর্ষণের অভিযোগ, ওসিসিতে ভর্তি - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বনানীতে ৯ বছরের পথশিশুকে ধর্ষণের অভিযোগ, ওসিসিতে ভর্তি

আলমাস ইসলাম সাগর, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৭১ বার

মঙ্গলবার (১৫ জুলাই) তার ফরেনসিক টেস্ট করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেলের ওসিসির ভারপ্রাপ্ত সমন্বয়ক ডা. তাইয়েবা সুলতানা জানান, সোমবার দিবাগত রাতে শিশুটিকে ওসিসিতে ভর্তি করে বনানী থানা পুলিশ। আজ শিশুটির ফরেনসিকসহ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।  

এদিকে, বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, শিশুটির বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। তার মাকে খবর দেয়া হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

 এর আগে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, খবর পেয়ে সোমবার (১৪ জুলাই) রাতেই বনানী ক্যান্সার হাসপাতালের পেছন থেকে ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তিনি বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ওই শিশু ফুটপাতেই থাকত। গত রাতে কে বা কারা ওই শিশুকে বনানী ক্যান্সার হাসপাতালের পেছনে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।  পরে আমরা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।

বনানী থানা পুলিশ জানায়, সোমবার রাত ৮টার দিকে মহাখালী ক্যান্সার হাসপাতালের পেছনে ধর্ষণের শিকার হয় ওই শিশু। ধর্ষণকারীকে সে চিনতে পারেনি। রাত সাড়ে ১০টার দিকে শিশুটির কান্না এবং রক্তক্ষরণ দেখে স্থানীয় লোকজন বনানী থানায় সংবাদ দেয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com