1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ক্ষেতলালের জামুহালী মাদ্রাসার এ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ক্ষেতলালের জামুহালী মাদ্রাসার এ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

মুনছুর রহমান,জয়পুরহাট প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১১৯ বার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার জামুহালী সিনিয়র মাদরাসার এডহক কমিটির নব-নির্বাচিত সভাপতি মোঃ নাফেউল হাদী মিঠু আগমন উপলক্ষে মাদ্রাসার পক্ষ হতে ফুলের তোড়া দিয়ে বরন করেন অধ্যক্ষ আবু নাছের মোঃ রেজাউল করিম, মোঃ মোফাজ্জল মন্ডল, অভিভাবক সদস্য মোঃ ওবায়দুল ইসলাম ফকির সহ অন্যান্য শিক্ষকমন্ডলী।

গত মঙ্গলবার মাদরাসার অফিস কক্ষে অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক (রসায়ন) মোঃ তোজাম্মেল হোসেন এঁর সঞ্চালনায় অধ্যক্ষ সাহেবের স্বাগত বক্তব্যের মাধ্যমে সকলের সাথে পরিচিতি হোন নতুন সভাপতি। শিক্ষকদের মধ্য হতে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক (আরবি) মোঃ মতিয়ার রহমান।

সভাপতি তাঁর বক্তব্যে বিগত দিনের দ্বিধা-দ্বন্দ্ব ব্যর্থতা ভুলে, সততা ও নিষ্ঠার সহিত সকলকে নিয়ে কাজ করতে আগ্রহী। তাঁর মাধ্যমে মাদ্রাসাটি যেন শিক্ষাসহ সকল অবকাঠামো দিকে আরো এক ধাপ এগিয়ে যায় সেই আশাবাদ ব্যক্ত করেন। এজন্য সংশ্লিষ্ট সকলের সু-পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights