1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় খেলার সময় ড্রেনের পাইপে পড়ে শিশু ফাইম নিখোঁজ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় খেলার সময় ড্রেনের পাইপে পড়ে শিশু ফাইম নিখোঁজ

আলমাস ইসলাম সাগর, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৬৯ বার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ড্রেনের পাইপে পড়ে তিন বছরের একটি শিশু নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া শিশুটি চাঁচাইতারা মধ্যপাড়া এলাকার সোহেল রানার ছেলে ফাইম বাবু (৩)।

স্থানীয়রা জানান, অঝোর বৃষ্টির মধ্যে বাড়ির পাশের ফাঁকা জায়গায় ফাইম একটি প্রতিবেশী শিশুর সঙ্গে পানি খেলছিল। এক পর্যায়ে পা পিছলে একটি ড্রেনের পাইপে পড়ে যায় সে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে ফাইমের সঙ্গী শিশু বিষয়টি তার পরিবারকে জানালে স্থানীয় লোকজন ড্রেন এবং আশপাশের ডোবা এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com