1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ও ৭ দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ও ৭ দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ

আরিফুল ইসলাম,শিবগঞ্জ,বগুড়াঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৮৯ বার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এবং আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করতে শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নে ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।

আজ (১৫ জুলাই) মঙ্গলবার সন্ধায় শিবগঞ্জ উপজেলা সৈয়দপুর ইউনিয়নের গাংনগর বাজারে জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়েছে। এইসময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মোঃ আব্দুস সামাদ, সহ-সভাপতি সরোয়ার জাহান (বালা), সেক্রেটারি মোঃ মেহেদী হাসান (মুন), বায়তুল মাল সম্পাদক জাহিদুল ইসলাম (ডিনার), আলমগীর হোসেন আলম, ইউনিয়ন যুববিভাগের সহ সেক্রেটারি আল মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এইসময় নেতৃবৃন্দরা বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১৯ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে আমাদের আজকের এই লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights