1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বান্দরবানের,লামায়,পারিবারিক সালিশি বৈঠকে আব্দুর রহমান খুন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বান্দরবানের,লামায়,পারিবারিক সালিশি বৈঠকে আব্দুর রহমান খুন

ওমর ফারুক
  • আপডেট সময়ঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৮৭ বার

বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নে পারিবারিক সালিশি বৈঠকে আব্দুর রহমান (২৩) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্বচাম্বী আমতলী মুসলিম পাড়ায় শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আব্দুর রহমান ওই এলাকার মৃত মজু মিয়ার ছেলে। তিনি চার ভাইয়ের মধ্যে তৃতীয় ছিলেন। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় পাঁচজনকে আটক করা হয়েছে। তারা হলেন—চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকার ফিরোজ চেয়ারম্যান বাড়ির মো. কামালের তিন ছেলে মো. সোহেল মিয়া (২৩), মো. রিয়াজ উদ্দিন (২২), মো. জাহেদ (৩০) এবং তার স্ত্রী হালিমা বেগম (৫০) ইউপি সদস্য ছৈয়দুর রহমান জানান, আব্দুর রহমানের বড়ভাই আব্দুর শুক্কুরের সঙ্গে তার স্ত্রী মিনুয়ারা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির জন্য সোমবার রাতে স্থানীয় আজিজ মেম্বারের দোকানের সামনে সালিশি বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠক শুরুর আগেই মিনুয়ারার তিন ভাই আব্দুর রহমানের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তিনজন মিলে তাকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও মিডিয়া) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহে একজন নিহত হয়েছেন। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com