
কক্সবাজারের চকরিয়ায় রাতের আঁধারে মুখ ঢেকে সশস্ত্র অবস্থায় এক ব্যক্তি ভাড়া বাসায় ঢুকেছিল চুরি করতে। কিন্তু ওই বাসায় পুরুষ সদস্য না থাকার সুযোগে দামি মালামাল লুট করার পর দুই সন্তানকে রুমের ভেতরে বন্ধ রেখে তাদের মাকে অস্ত্রের মুখে ধর্ষণ করে। পরে জানাজানি হয় ওই বাসাটি কক্সবাজার টুরিস্ট পুলিশে কর্মরত এক কনস্টেবলের এবং ধর্ষিত নারী ওই পুলিশ সদস্যের স্ত্রী। সোমবার (১৪ জুলাই) গভীর রাতে চকরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। ঘটনার সময় বাসার ভাড়াটিয়া পুলিশ সদস্য নিজের কর্মস্থলে ছিলেন। জানা গেছে, সোমবার ভোররাত আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাতনামা যুবক রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চলাইট।ঘরে ঢুকেই তিনি পুলিশের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় ঘরে থাকা তার ছোট দুটি শিশু সন্তান আতঙ্কে কাঁদতে থাকে। দুর্বৃত্ত চলে যাওয়ার পর কান্নাকাটি শুনে পাশের ভাড়াটিয়ারা ছুটে আসে। পরে ওই নারীর স্বামী বাসায় এসে ঘটনার বিস্তারিত শুনে থানায় যান। পরদিন সকালে চকরিয়া থানায় নারী নির্যাতন ও ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ইতোমধ্যে এই ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে