1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চন্দনাইশে এক পদযাত্রীর প্রাণ কেড়ে নিল ইগল বাস - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চন্দনাইশে এক পদযাত্রীর প্রাণ কেড়ে নিল ইগল বাস

কক্সবাজার জেলা প্রতিনিধি ওমর ফারুক
  • আপডেট সময়ঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৯১ বার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ রফিক কোম্পানি (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে চন্দনাইশ উপজেলার দক্ষিণ কাঞ্চন নগর (নগরপাড়া) হযরত হাছান শাহ (রহ.) মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক কোম্পানি ওই এলাকার বায়তুল মাল মহল্লার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী দ্রুতগতির ঈগল পরিবহনের একটি বাস রফিক কোম্পানিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, ‘ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com