1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দুই ভাইয়ের মৃত্যু, মা-বাবার অবস্থা আশঙ্কাজনক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দুই ভাইয়ের মৃত্যু, মা-বাবার অবস্থা আশঙ্কাজনক

বিশেষ প্রতিনিধি :- আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ দুই ভাই- মো. রোকন (১৪) ও মো. তামিম (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যায় তামিম। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মারা যায় রোকন ও সোমবার রাতে মারা যায় তাদের দেড় বছরের বোন আয়েশা। এসব তথ্য নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, তামিমের শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়ে ছিল। বর্তমানে তাদের বাবা রিপন ৬০ শতাংশ ও মা চাঁদনী ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন। তাদের শ্বাসনালিও দগ্ধ এবং অবস্থা আশঙ্কাজনক। এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সূত্রাপুর কাগজিটোলা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন, ভ্যানচালক রিপন (৪০), তার স্ত্রী চাঁদনী (৩৫), ছেলে তামীম (১৮), রোকন (১৪) ও মেয়ে আয়শা (১.৫)। দগ্ধ রিপনের মামা জাকির হোসেন জানান, সূত্রাপুর কাগজিটোলা সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকে ওই পরিবারটি। ওই রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। এমন সময় হঠাৎ করেই বাসায় বিস্ফোরণ ঘটে। এতে তারা আগুনে পুড়ে যায়। ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িটির আসবাবপত্রও। পরবর্তীতে আশপাশের ভাড়াটিয়ারা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে বাসায় গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তাদের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights