1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বন্দরে চাঁদাবাজি টাকা ও রশিদ বইসহ সোহাগ গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বন্দরে চাঁদাবাজি টাকা ও রশিদ বইসহ সোহাগ গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৪২ বার

নারায়ণগঞ্জ বন্দরে অটো ও মিশুক গাড়ী চালকদের বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায়ের সময় চাঁদাবাজি নগদ ২২৫০ টাকা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চাঁদা আদায়ের ৩টি রশিদ বইসহ সোহাগ (২৮) নামে এক পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত চাঁদাবাজ সোহাগ বন্দর দক্ষিণ কলাবাগ এলাকার নজরুল ইসলাম মিয়ার ছেলে।

এ ব্যাপারে বন্দর ফাঁড়ি উপ পরিদর্শক আরিফ তালুকদার বাদী হয়ে বন্দর থানায় দ্রুত বিচার আইনে এ মামলা রুজু করেন। যার মামলা নং- ১৮(৭)২৫।

ধৃত চাঁদাবাজকে উল্লেখিত মামলায় বুধবার (১৬ জুলাই) সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টায় বন্দর বাজারস্থ খুসবু বিউটি পার্লারের পাঁকা রাস্তা সামনে থেকে চাঁদা আদায়ের সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে বন্দর ফাঁড়ি উপ পরিদর্শক আরিফ তালুকদার জানান, দূত চাঁদাবাজ সোহাগ দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন সড়কে পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিল।

গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর বাজারস্থ খুসবু বিউটি পার্লারের পাঁকা রাস্তা সামনে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় চাঁদাবাজি নগদ ২২৫০ টাকা ও সিটি কর্পোরেশনের টোল ইজারাদার মাসুদ রানা পক্ষে মোঃ মাহবুব হাসান ডিউক লেখা সম্বলিত ২০ টাকা চাঁদা আদায়ের ৩টি রশিদ বইসহ চাঁদাবাজ সোহাগকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ধৃতর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com