1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রোহিঙ্গা ক্যাম্পে নবী হোসেনের সেমিপাকা ঘাঁটি গুঁড়িয়ে দিল যৌথবাহিনী - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রোহিঙ্গা ক্যাম্পে নবী হোসেনের সেমিপাকা ঘাঁটি গুঁড়িয়ে দিল যৌথবাহিনী

বিশেষ প্রতিনিধি :- আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৮৫ বার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট-এর বি-৪১ ব্লকে গড়ে ওঠা একটি সেমিপাকা অবৈধ স্থাপনা যৌথবাহিনীর অভিযানে আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘরটি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ডাকাত নবী হোসেনের সন্ত্রাসী কার্যক্রমের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। স্থানীয় সূত্র জানায়, ক্যাম্পজুড়ে যেখানে সব ঘর বাঁশ, ত্রিপল ও প্লাস্টিক দিয়ে তৈরি, সেখানে ইট-সিমেন্ট-রডের তৈরি এই স্থাপনা প্রশাসনের নজরে আসে। ঘরটি মূলত অপহরণ, ডাকাতি ও মাদক কারবারের কেন্দ্র ছিল বলে জানিয়েছেন একাধিক রোহিঙ্গা নেতা। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা নেতা বলেন, “ঘরটি নবী হোসেনের অপরাধের আস্তানা ছিল। এতদিন কেউ ভয়ে মুখ খুলেনি।” রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, “ক্যাম্পে এমন পাকা ঘর আগে কখনও দেখিনি। এটা পুরো নিয়মের বাইরে। এখানে পাকা ঘর নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ।” বুধবার (১৬ জুলাই) দুপুরে পরিচালিত অভিযানে ঘরের একাংশ ও ভেতরের কংক্রিটের তাক ভেঙে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প ইনচার্জ (সিআইসি) গাজী শরিফুল হাসান। তিনি জানান, সেনাবাহিনী ও ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। তিনি আরও বলেন, “কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই অভিযানের প্রথম ধাপে ঘরের একাংশ ভাঙা হয়েছে। পুরো স্থাপনাটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।” উল্লেখ্য, নবী হোসেন দীর্ঘদিন ধরে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাস, মাদক ব্যবসা ও অপহরণসহ নানা অপরাধে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক গোয়েন্দা সূত্র জানিয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com