1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজশাহীতে শুরু হতে যাচ্ছে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজশাহীতে শুরু হতে যাচ্ছে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৮ বার

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহী: প্রতিবছরের ন্যায় এবারো রাজশাহীতে শুরু হতে যাচ্ছে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ৩.০০ টায় রাজশাহী পর্যটন মোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ৫২’তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমন্বয়কারী ড. মুহম্মদ মনিরুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০.০০ টায় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। স্বাগত বক্তব্য রাখবেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর ড. মো: অলীউল আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে রাজশাহী শিক্ষা বোর্ডে সচিব মো. হুমায়ুন কবির, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুঞ্জুর রহমান খান, জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আকতার নাইসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights