1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দেশের উন্নয়ন চিত্র তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের আহবান জানিয়েছেন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দেশের উন্নয়ন চিত্র তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের আহবান জানিয়েছেন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯১ বার

আরিফা,গাজীপুরঃ ৬ ফেব্রুয়ারি ২০২৪ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারের নেতৃত্বে দেশের যে বিভিন্ন উন্নয়ন হচ্ছে সেইসব চিত্র তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত গাজীপুর জেলার সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।

মোজাম্মেল হক বলেন, দেশের পরিবেশ সুরক্ষায় গাজীপুরকে প্রাধান্য দিয়ে প্রকল্প প্রস্তুত এবং দেশের সড়ক ও রেলপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রকল্প গ্রহণ করা হবে। এছাড়াও অবৈধ দখলদারদের কবল থেকে খাস জমি উদ্ধারে সরকার বিশেষ উদ্দ্যগ গ্রহণ করবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র সাংবাদিক আতাউর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশ নেন উন্নয়ন বার্তার সম্পাদক মঞ্জুরুল বারী মঞ্জু , সাংবাদিক ফয়সাল ইসলাম ও রাশেদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ইত্তেকাফের মোহাম্মদ আল মামুন, যুগান্তরের আতাউর রহমান, সংবাদ প্রতিদিনের এম এ সালাম শান্ত, যায়যায় দিনের ফয়সাল আলম, আজকের কাগজের নূর মোহাম্মদ, আব্দুল গাফফার প্রমুখ।

এ সময়ে গত ১৫ বছরের বিভিন্ন উন্নয়নমুলক চিত্র তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে গাজীপুরবাসীকে আরো বেশি সোচ্চার হওয়ার আহবান জানান মন্ত্রী।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights