1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪, নীলফামারীতে চার শহিদের স্মরণে চার বৃক্ষরোপণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪, নীলফামারীতে চার শহিদের স্মরণে চার বৃক্ষরোপণ

মোঃ খলিলুর রহমান, রংপুর ব্যুরো প্রধান
  • আপডেট সময়ঃ শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৪৫ বার

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে এক শহিদ, এক বৃক্ষ কর্মসুচির অংশ হিসেবে নীলফামারীতে চারটি গাছের চারা রোপন করা হয়েছে।
‎শনিবার সকালে (১৯ জুলাই) জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এসব গাছের চারা রোপন করেন।
‎অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা জামায়াতের পলিটিক্যাল সেক্রেটারী মনিরুজ্জামান মন্টু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা কমিটির সদস্য আখতারুজ্জামান, ইসলামী আন্দোলন নীলফামারীর সভাপতি মাওলানা ইয়াসিন আলী, বন কর্মকর্তা রেজাউল ইসলাম এবং শহিদ রুবেলের পিতা রফিকুল ইসলাম ও শহিদ নাঈমের পিতা আজিজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
‎জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে শহিদ রুবেল স্মরণে বকুল গাছের চারা, শহিদ নাঈম স্মরণে আমলকি গাছের চারা, শহিদ সাজ্জাদ স্মরণে আগর গাছের চারা ও শহিদ কালাম স্মরণে লটকন গাছের চারা রোপণ করা হয়।
‎জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, জুলাই- আগস্ট স্মরণে মাসব্যাপী বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে নীলফামারীতে। এরই অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে জেলার চার শহিদ স্মরণে একটি করে বৃক্ষ রোপন করা হয়। বলেন, এই গাছগুলো স্বাক্ষী হয়ে থাকবে এই জেলায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com