1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩২ বার

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে ধর্ষণ মামলায় মো. সোনাউল্লা (৫৪) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া আসামির সম্পত্তি থেকে ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানের ভরণ-পোষণের নির্দেশ দিয়েছেন বিচারক।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সোনাউল্লাহ কাজিপুর উপজেলার চন্দনপুর গ্রামের হাতেম ভূঁইয়ার ছেলে।

ওই আদালতের পেশকার মো. মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করে মামলার বরাত দিয়ে বলেন, ২০০৫ সালের ১৫ জানুয়ারি দুপুরের দিকে শারীরিক প্রতিবন্ধী তরুণীর বাবা-মার অনুপস্থিতির সুযোগে ওই বাড়িতে প্রবেশ করেন সোনাউল্লাহ।

সেসময় তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এতে গর্ভবতী হয়ে পড়ে ওই তরুণী।

পরে বিষয়টি পরিবার জানতে পেরে বিয়ের জন্য সোনাউল্লাহকে চাপ সৃষ্টি করে। কিন্তু তিনি বিয়ে করতে টালবাহানা করতে থাকলে বাধ্য হয়েই বিষয়টি স্থানীয় মুরুব্বীদের জানায় পরিবারের লোকজন। এতে ক্ষিপ্ত হয়ে ভিকটিমের বাড়িঘর ভাঙচুর চালায় সোনাউল্লা গং। পরে স্থানীয় চেয়ারম্যানের পরামর্শে নির্যাতিত প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে ২০০৫ সালের ২৩ জুন থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের বেশ কয়েক বছর পর বাদীর মৃত্যু হলে তার স্ত্রী এ মামলার বাদী হন। মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক বুধবার ওই রায় দেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com