1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় হত্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ মামলার পলাতক আসামী আমিনুল ঢাকা গুলশান এলাকা থেকে গ্রেফতার !! - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় হত্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ মামলার পলাতক আসামী আমিনুল ঢাকা গুলশান এলাকা থেকে গ্রেফতার !!

বিশেষ প্রতিনিধি :- আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৮৪ বার

গত ১৯ জুলাই জেলা গোয়েন্দা শাখার ডিবি বগুড়া’র একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপি ঢাকার গুলশান থানার নিকেতন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া বগুড়া সদরের বহুল আলোচিত সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পরিবহন ব্যবসায়ী এডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার অন্যতম আসামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ একাধিক মামলার পলাতক আসামী বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, যুবলীগ নেতা মোঃ আমিনুল ইসলাম (৫৫), পিতা-মৃত আলহাজ্ব লতিফ মন্ডল, সাং-উত্তর গোদারপাড়া, থানা ও জেলা- বগুড়াকে বগুড়া জেলার সদর থানার মামলা নং-১২, তারিখ-১৬/০৮/২০২৪ খ্রি. ধারা-302/34/109/114 The Penal Code, 1860; তৎসহ 3/5/6 The Explosive Substances Act, 1908; মামলায় গ্রেফতার করেন। তিনি বগুড়া সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ছিলেন। ধৃত আসামী আমিনুল ইসলাম রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি ও বগুড়া জেলা বাস, মিনিবাস, কোচ পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গ্রেফতারকৃত আসামী মোঃ আমিনুল ইসলাম (৫৫) এর বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, বিস্ফোরক ও দুদকের মামলাসহ ২১ (একুশ) টির অধিক মামলা তদন্তাধীন ও বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com