1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজধানীর কামরাঙ্গীরচরে হত্যা মামলার আসামী আবু বক্কর (৩৮) কোতায়ালী বাবুবাজার ব্রিজ এলাকা হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজধানীর কামরাঙ্গীরচরে হত্যা মামলার আসামী আবু বক্কর (৩৮) কোতায়ালী বাবুবাজার ব্রিজ এলাকা হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

বিশেষ প্রতিনিধি :- আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার

১। গত ২২/০৬/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৫.৩০ ঘটিকার সময় দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি রিক্সাওয়ালার নিকট থেকে টাকা নেওয়ার বিষয়কে কেন্দ্র করে ভিকটিম রকি (২৯) এর সহিত মেম্বর (৩৫) এর মধ্যে কথাকাটাকাটি হয়। গত ২৩/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ০০.০৫ ঘটিকার সময় মোটরসাইকেল যোগে ভিকটিম রকি ডিএমপি, ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন বেড়িবাঁধ বরিসুরঘাট সংলগ্ন একটি গ্যারেজের সামনে পৌছালে অসামী মেম্বর (৩৫) ও আবু বক্কর (৩৮)’দ্বয়সহ অপরাপর আসামীগণ ভিকটিম রকির মোটরসাইকেল থামিয়ে পূর্ব পরিকল্পিতভাবে পিছন থেকে চাকু দ্বারা এলোপাথারীভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ডিএমপি, ঢাকার কামারাঙ্গীরচর থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ২০, তারিখ- ২৩/০৬/২০২৫ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। ২। এরই ধারাবাহিকতায় গতকাল ১৯/০৭/২০২৫ তারিখ রাত আনুমান ২১.১০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার কাতোয়ালী থানাধীন বাবুবাজার ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ আবু বক্কর (৩৮), পিতা- দুলাল মিয়া, গ্রাম- কলাতিয়া খাড়াকান্দি, থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে। ৩। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com