1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জের সলঙ্গায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলের চালক নিহত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জের সলঙ্গায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলের চালক নিহত

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৮৮ বার

 

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মারুফ শেখ (৪০), তিনি জেলার কামারখন্দ উপজেলার মুখ বেলাই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় হেফাজতে নিয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান হাটিকুমরুল রাধানগর ব্রিজের উপর পৌঁছে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারুফ শেখ মারা যান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং কাভার্ডভ্যানটি আটক করে থানায় নিয়ে যায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com