1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আমি প্রস্রাব পান করেছি, তাতে লোকের সমস্যা কী- পরেশ রাওয়াল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আমি প্রস্রাব পান করেছি, তাতে লোকের সমস্যা কী- পরেশ রাওয়াল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৬০ বার

বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়ালের একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে তীব্র বিতর্কের ঝড় উঠেছে। নিজের ভাঙা পা সারানোর জন্য প্রস্রাব পান করার মতো চাঞ্চল্যকর দাবি করে তিনি বিস্মিত করেছেন অনেককে। 

এই মন্তব্যের জেরে যেমন সমালোচনার মুখে পড়েছেন, তেমনই অনেকে তাকে নিয়ে কৌতুক করেছেন এবং এই কাজকে ‘বিপদের লক্ষণ’ বলেও আখ্যা দিয়েছেন। অবশেষে এই বিতর্কের মুখে পরেশ রাওয়াল নিজেই মুখ খুলেছেন।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া দেওয়া এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল তার চিরাচরিত ভঙ্গিতেই উত্তর দিয়েছেন। প্রস্রাব পানের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, ‘আমি প্রস্রাব পান করেছি, তাতে লোকের সমস্যা কী? নাকি আমি তাদের প্রস্রাব পান করতে না দেওয়ায় কোনও সমস্যা হচ্ছে? তারা কি ভাবছেন যে কেন আমি একাই পান করেছি তাদের দিইনি?’

পরেশ রাওয়াল বলেন, ‘এটা আমার জীবনে ৪০ বছর আগে ঘটা একটি ঘটনা। এ আর এমন কী বড় ব্যাপার? মানুষ তিল থেকে পাহাড় তৈরি করতে পছন্দ করে। তাদের এসব উপভোগ করতে দিন।’

প্রসঙ্গত, পরেশ রাওয়াল ‘আন্দাজ আপনা আপনা; চলচ্চিত্রে প্রথম ডবল রোল করেন। এরপর পরিচালক প্রিয়দর্শনের চলচ্চিত্রে বিভিন্ন ভূমিকায় হাস্যরসাত্মক অভিনয় করে ভারত জোড়া খ্যাতি পান।

তার অভিনীত অন্যান্য ছবিগুলির মধ্যে ফান্টুস, ক্রান্তিবীর, হেরা ফেরি, ফির হেরা ফেরি, গরম মসালা, ভাগম ভাগ, মালামাল উইকলি, হাঙ্গামা ইত্যাদি উল্লেখযোগ্য।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com