1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ময়মনসিংহ জেলায় গোয়েন্দা শাখার পৃথক দুইটি অভিযানে ১২ বোতল বিদেশী মদ ও ৭০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-০৩ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ময়মনসিংহ জেলায় গোয়েন্দা শাখার পৃথক দুইটি অভিযানে ১২ বোতল বিদেশী মদ ও ৭০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-০৩

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৯৬ বার

 

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ আল মামুন এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার পৃথক দুইটি অভিযানে ১২ বোতল বিদেশী মদ ও ৭০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-০৩ জন।

ওসি ডিবি মহিদুল ইসলাম নেতৃত্বে এসআই(নিঃ) পিন্টু কুমার রায় সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ১২ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ ফজর আলী কে গ্রেফতার করা হয়েছে।

অপর আরেকটি অভিযানে এসআই(নিঃ) ফিরোজ আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কাঠগোলা বাজার সাকিনস্থ ৭০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ রতন মিয়া, ২। হাছানুল হক বিপুল কে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে একাধিক মামলা রহিয়াছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com