1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মাগুরায় ১৯৮২ পিচ ইয়াবা সহ আটক-১ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মাগুরায় ১৯৮২ পিচ ইয়াবা সহ আটক-১

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩৮ বার

মাগুরা সদর থানা এলাকা হতে ১৯৮২ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব-৬
মাগুরা র‍্যাব-৬ জানান,নিয়মিত টহলের অংশ হিসেবে ক্যাম্পের এর একটি আভিযানিক দল ২৩ জুলাই আনুমানিক ৩ টা ৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার সদর থানাধীন পারনান্দুয়ালী গ্রামে একটি অভিযান চালিয়ে ১৯৮২ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ সাকিল (২৫), পিতা- নুরুল আমিন, সাং- ১৯৬ দারিয়ারদিঘী রাবেতা, ইউপি- ৪৭০০ খুনিয়া পালং ০১নং ওয়ার্ড, থানা- রামু, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামির নিকট হতে ১৯৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিকে মাগুরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com