1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মরিচ্যা চেকপোস্টে ইয়াবাসহ ৩ নারী আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মরিচ্যা চেকপোস্টে ইয়াবাসহ ৩ নারী আটক

কক্সবাজার জেলা প্রতিনিধি, ওমর ফারুক
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১১১ বার

 

২৪ জুলাই কক্সবাজারে মরিচ্যা যৌথ চেকপোস্টে ১ লক্ষ ১৪ হাজার পিস ইয়াবাসহ ৩ জন নারী মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৩০ বিজিবি)সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৪০ লক্ষ টাকা।
২৪ শে জুলাই দুপুর ১টা ৩০মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ানের ১টি বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন।
অভিযানে একটি সিএনজি অটোরিকশা থামিয়ে ৩ জন নারী যাত্রীর আচার-আচরণ ও ব্যবহার সন্দেহজনক মনে হলে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করা হয়।
পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১ লক্ষ ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত নারীরা হলেন এবাদুল্লাহর স্ত্রী সুমাইয়া আক্তার (২১),খায়রুল বাশারের স্ত্রী আমিনা আক্তার (২৮),সাকের আহমেদের স্ত্রী সাবেকুন নাহার (৩৮)।তারা ৩ জনই টেকনাফের নীলা পশ্চিম রঙিনখালী এলাকার বাসিন্দার।
রামু ব্যাটালিয়ানের অধিনায়ক লেপটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমদ বলেন,বাংলাদেশ ও মায়ানমারের সীমান্তরক্ষী বিজিবি বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালান রোধে আামাদের নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে

তিনি আরও বলেন,উদ্ধারকৃত মাদক ও আটককৃতদের বিরুদ্ধে প্রাথমিক আইনগত ব্যবস্থা শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com