1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাহালুতে বগুড়া -৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জিয়া পরিবারের কাউকে চেয়ে ২শতাধিক নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে প্রচার শুরু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাহালুতে বগুড়া -৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জিয়া পরিবারের কাউকে চেয়ে ২শতাধিক নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে প্রচার শুরু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৫০ বার
বগুড়ার কাহালুতে কাহালুতে বগুড়া -৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জিয়া পরিবারের মধ্যে হতে কাউকে চেয়ে ২শতাধিক নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে প্রচার শুরু ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টার সময় কাহালু উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে বিএনপির প্রায় ২শতাধিক সাবেক ও বর্তমান নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোটের প্রচারের জন্য আলোচনা করেন।
উক্ত আলোচনা সভায় কাহালু উপজেলা বিএনপি’র প্রবীন ও বর্ষিয়ান নেতা মোঃ আকরাম হোসেন মন্ডলের সভাপতিত্বে ও অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভা শুরু হয়। উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র মো: ফরিদুর রহমান ফরিদ, কাহালু উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল হান্নান, উপজেলা বিএনপ’র সাবেক আহবায়ক হুমায়ন কবির খোকা, উপজেলা বিএনপ’র সহ-সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক মাহুবুবুর রহমান,পৌর বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, কালাই ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক ইবরাহীম আলী, জামগ্রাম ইউনিয়ন বিএনপ ‘র  সাবেক আহবায়ক খায়রুল ইসলাম, সাবেক যুগ্ন আহবায়ক মনজুরুল আলম পান্না, সাবেক যুগ্ন সম্পাদক সামসুল হক, জিয়া, ঠান্ডু, আলীম সহ দুইশতাধীক নেতৃবৃন্দ।
উপস্থিত সবাই জিয়া পরিবার থেকে বগুড়া -৪ (কাহালু নন্দীগ্রাম) আসন থেকে এমপি প্রার্থী দেওয়ার জোর দাবী জানান এবং ধানের শীষের পক্ষে প্রচারণা চালানোর অঙ্গীকার করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights