1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে অশ্লীল ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে অশ্লীল ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল

নিজস্ব প্রতিনিধি, তানভির রহমান
  • আপডেট সময়ঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৬৫ বার

বগুড়ার নন্দীগ্রামে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীর অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিব হোসেন (২১) নামের এক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৯ টার দিকে কিশোরীর অভিভাবক নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত সাকিব হোসেন উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষন গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল সাকিব। একাধিকবার প্রেমের প্রস্তাব দিলেও মেয়েটি তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে সাকিব কৌশলে মেয়েটির অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় এবং দাবি করে মেয়েটিকে সে বিয়ে করেছে।

এছাড়া ওই ছবি ও ভিডিও ব্যবহার করে মেয়েটির পরিবারকে বিয়ের জন্য চাপ দিতে থাকে সাকিব। অভিযোগে আরও বলা হয়, ২৪ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে ‘আর এস সাকিব চৌধুরী’ নামের একটি ফেসবুক আইডি থেকে কিশোরীর ছবি ও মানহানিকর পোস্ট শেয়ার করা হয়।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com