1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পহেলা আগস্ট ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পহেলা আগস্ট ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৬৪ বার

 

প্রকল্প কাজের স্বার্থে আগামী ১ আগস্ট দেশের উত্তরাঞ্চলের বেশকিছু এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

এতে বলা হয়, আগামী ১ আগস্ট (শুক্রবার) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রকল্প কাজের স্বার্থে পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্র সম্পূর্ণ শাটডাউন থাকবে। এই সময়ে দিনাজপুর জেলার নেসকো পিএলসির বিতরণ-১/২ এর আংশিক, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাভুক্ত এলাকা, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় সম্পূর্ণরূপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই অঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে গ্রাহকগণের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com