1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নরসিংদীতে অস্ত্র-গোলাবারুদসহ দুই নারী গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নরসিংদীতে অস্ত্র-গোলাবারুদসহ দুই নারী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৭৮ বার

 

নরসিংদীর রায়পুরায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সোহেলকে গ্রেপ্তারের পর পুলিশের ধারাবাহিক অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ২ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) রায়পুরা থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর।

গ্রেপ্তার ওই দুই নারী হলেন রায়পুরা উপজেলার শ্রীনগর মধ্যপাড়া গ্রামের অলিউর রহমানের স্ত্রী ও ফিরোজা (৪৫) ও একই গ্রামের মৃত আব্দুল হামিদের স্ত্রী রাজিয়া (৫০)।

পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর বলেন, গত ২১ জুলাই রায়পুরার শীর্ষ সন্ত্রাসী সোহেলকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তারের ধারাবাহিকতায় রোববার (২৭ জুলাই) রায়পুরা থানা পুলিশ শ্রীনগর ইউনিয়নে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার অভিযানে যায়।

সংবাদ সম্মেলনে বলা হয়, অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর মধ্যপাড়ায় আমজাদ মিয়ার মুদি দোকানের টিনের বেড়ার সাথে পাটি দিয়ে মোড়ানো অবস্থায় একটি চায়না রাইফেল, একটি এক নলা বন্দুক, একটি লোহার পাইপ, ১২ বোর শর্টগানের ৫টি কার্তুজ, ১৪টি খালি খোসা, একটি রোহার রাম দা উদ্ধার করে। এ সময় দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com