1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রেস বিজ্ঞপ্তি:- Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রেস বিজ্ঞপ্তি:-

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৮৫ বার

 

জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার শহর শাখার আওতাধীন ৫নং ওয়ার্ড (পূর্ব শাখা)-এর সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম ব্যক্তিগত অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায়, বিশেষ করে মাদক সংশ্লিষ্ট অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়ার প্রেক্ষিতে, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কার্যকলাপের দায়ে তাকে অবিলম্বে দলীয় সকল পদ ও প্রাথমিক সদস্য পদ হতে বহিষ্কার করা হলো।

জাতীয়তাবাদী যুবদল একটি আদর্শভিত্তিক ও শৃঙ্খলাবদ্ধ সংগঠন। এখানে ব্যক্তিগত লোভ, অপকর্ম বা অনৈতিক কর্মকাণ্ডের কোনো স্থান নেই। দলের সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো ব্যক্তিকে দলে রাখা হবে না।

একই সাথে, কক্সবাজার শহর যুবদলের অধীনস্থ সকল ইউনিট, ওয়ার্ড ও নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক করা হচ্ছে – কেউ যদি দলের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে বা সংগঠনের বিরুদ্ধে কোনো ধরনের অনৈতিক বা বেআইনি কাজে যুক্ত হয়, তার বিরুদ্ধেও একইভাবে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ আজিজুল হক সোহেল
আহবায়ক
কক্সবাজার শহর যুবদল

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com