1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন এর মৃত্যুতে বিএমইউজে পরিবার গভীর শোকাহত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন এর মৃত্যুতে বিএমইউজে পরিবার গভীর শোকাহত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৭৮ বার

 

খ্যাতিমান দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন বুধবার ৩০ জুলাই. ২০২৪ তারিখ বেলা ২.৩০ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নরওয়ে হাসপাতাল অতপর গাজীপুর তাজউদ্দীন মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তাঁর মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন বিএমইউজে’পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি দৈনিক বাংলা ভূমি পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিনিয়র রিপোর্টার সহ অসংখ্য পত্রিকায় কাজ করেছেন। বস্তুনিষ্ঠ, সাহসী অনুসন্ধানী সাংবাদিকতার জন্য জীবনে বহুবার পুরস্কৃত হয়েছেন আবার অনেক মামলা-মোকদ্দমা ও সরকারের প্রশাসনিক বাধার সম্মুখীন হয়েছেন। সাংবাদিকতার দীর্ঘপথে কখনোই তিনি ক্ষমতার কাছে মাথা নত করেননি। বিএমইউজে তাঁর আপোষহীন নির্ভীক সাংবাদিকতার জন্য শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
মহুমের আত্বার মাগফেরাত কামনা করে আমরা সকলেই মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি তাকে বেহেস্থ নসিব করুন, আমিন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com