1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল বহিষ্কার আদেশ প্রত্যাহার না করলে ঢাকামুখী হবেন নেতাকর্মীরা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল বহিষ্কার আদেশ প্রত্যাহার না করলে ঢাকামুখী হবেন নেতাকর্মীরা

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১০০ বার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দুই নেতার বহিষ্কার আদেশ অবিলম্বে প্রত্যাহার না করলে ঢাকামুখী কর্মসূচির হুমকি দিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

বুধবার (৩০ জুলাই) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই ব্যানারে। মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন  বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আইয়ুব আলী ও মীর রাজিউর রহমান আসাদ।

এসময় মীর রাজিউর রহমান আসাদ বলেন, আমাদের বিএনপি’র জেলা সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন ১২ জুলাইয়ের কাউন্সিলে এসে ফলাফল ঘোষণা করে চলে যান। ফেরার পথে কে বা কারা তার ও গাড়ির ওপর হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে। যারা এই ঘটনা ঘটিয়েছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে বলেন কারা আপনার ভাইয়ের ওপর হামলা চালিয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদের সনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।

কিন্তু দুঃখজনকভাবে, তদন্ত না করেই জেলা কমিটির কিছু কুচক্রী মহল একতরফাভাবে আমাদের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর দায় চাপিয়ে কেন্দ্রীয় কমিটিতে বিভ্রান্তিকর রিপোর্ট দিয়েছে।

কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা বিএনপির আন্দোলন-সংগ্রামে মাঠে ছিল, তাদেরই আজ হেয়প্রতিপন্ন করা হচ্ছে। এই বহিষ্কৃত দুই নেতাকে ছাড়া বালিয়াডাঙ্গীতে বিএনপিকে জনগণ কোনোভাবেই গ্রহণ করবে না। অন্য কাউকে নেতৃত্বে বসানো হলে, সেখানেও জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাবে না। তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছি। এই সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত করে বহিষ্কার আদেশ প্রত্যাহার না করা হলে, বালিয়াডাঙ্গী বিএনপি আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। প্রয়োজনে আমরা ঢাকামুখী কর্মসূচি ঘোষণা করব।”

এর আগে (২৯ জুলাই) মঙ্গলবার রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবুর রহমানকে  প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জুলাই ২০২৫ তারিখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনা সংঘটিত হয়। ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মোঃ সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমান এ ধরণের হিংসাত্মক ও অশোভন আচরণের সাথে জড়িত থাকায় তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

উল্লেখ্য, উল্লেখ্য, দীর্ঘ ৮ বছর পর গতকাল ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ আলম (ছাতা প্রতীক) ও আবু হায়াত নুরন্নবী (চেয়ার প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথমে ছাতা প্রতীকের পক্ষে ২ ভোটে এগিয়ে থাকলেও পরে সেগুলো বাতিল করে ফলাফল ড্র ঘোষণা করা হয় এমন দাবী করা হয়।

সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হন ড. টিএম মাহবুবর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে মুহিব অয়ন চৌধুরী ও মামুন আকতার সবুর বিজয়ী হন।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com