কাজিপুরে নতুন রাস্তা নির্মাণকাজের উদ্বোধন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা চালিতাডাঙ্গ ইউনিয়নের ভানুডাঙ্গা কওমী মাদ্রাসা হতে ঈদগাহ মাঠ পর্যন্ত সাড়ে ছয়শ মিটার নতুন একটি কাঁচা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

কাজিপুর উপজেলা পরিষদের ২ লাখ টাকা বরাদ্দে এলাকাবাসির চলাচলের জন্যে রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। বুধবার বিকেলে তিনি রাস্তাটির উদ্বোধন করেন। নির্মাণকাজ করছেন চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি বাবলু মিয়া। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, কাজিপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শামীম আহমেদ টমাস ও আসাদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম আহমেদ রুবেল প্রমূখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন

Verified by MonsterInsights

কাজিপুরে নতুন রাস্তা নির্মাণকাজের উদ্বোধন

আপলোডের সময় : 09:16:36 am, Thursday, 31 July 2025