1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জয়পুরহাটের কালাইয়ে কৃতী শিক্ষার্থীরা পেলেন সন্মাননা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জয়পুরহাটের কালাইয়ে কৃতী শিক্ষার্থীরা পেলেন সন্মাননা

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার

জয়পুরহাটের কালাইয়ে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৫ কৃতী শিক্ষার্থীকে সন্মাননা দেওয়া হয়েছে। ৩১ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কবি নজরুল ইসলাম মিলনায়তনে এসব কৃতি শিক্ষার্থীদের সন্মাননা দেওয়া হয়।
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় এসইডিপি ২২ ও ২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস।
জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান, উপজেলা সহকারি (ভূমি) অফিসার ইফতেখার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মো. মনোয়ারুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার তাজমিনুল ইসলাম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, পরিচালনা কমিটির সভাপতিগণ, কৃতি শিক্ষার্থীরাসহ অভিভাবকগণ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com