1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে বিএনপি দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে মানবন্ধন  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে বিএনপি দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে মানবন্ধন 

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১০১ বার

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপি’র দুই নেতাকে বহিস্কারের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। 

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এ সময় বক্তব্য রাখেন মানববন্ধন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মীর রাজিউর রহমান আসাদ, আইয়ুব আলী খান, ৮নং বড় বাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ও বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয়সহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তব্যে তারা বলেন গেল ১২ জুলাই ২০২৫ তারিখে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে এ্যাড. মোঃ সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবুর রহমান নির্বাচিত হন। সম্মেলন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের উপরে কে বা তাহারা হামলা চালায় তার প্রেক্ষিতে এই নির্বাচিত কমিটি বাতিল করে দিয়েছে তারা যেটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তবে ওই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।

তারা আরো বলেন উপজেলা বিএনপির এই দুই নেতা তৃণমুল নেতাকর্মীদের আগলে রেখেছেন ফ্যাসিস্ট আওয়ামীলীগ বিদায় নেয়ার অনেক আগ থেকে। তাদের বিরুদ্ধে এমন সিন্ধান্ত কোনভাবেই মেনে নেয়া হবে না। জেলা কমিটিকে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত।

অবিলম্বে তা প্রত্যাহার করে দলের ভাবমুর্তি রক্ষার দাবি জানান নেতারা। অন্যথায়  ঢাকায় বিএনপি পার্টি সামনে কর্মসুচীর হুশিয়ারী উচ্চারণ করেন বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।

 

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com