1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শাহরাস্তিতে ডা. তানজিনার ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাঙচুর - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শাহরাস্তিতে ডা. তানজিনার ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার

 

চাঁদপুরের শাহরাস্তি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. তানজিনা সুলতানার ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর উত্তেজিত জনতা বেসরকারি হাসপাতালটি ভাঙচুর করে তালা লাগিয়ে দেয়।

শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার ঠাকুর বাজার এলাকায় অবস্থিত হাসপাতালটিতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার জানান, উপজেলার পূর্ব নিজমেহার কবিরাজ বাড়ির প্রবাসী দিদার হোসেনের স্ত্রী উম্মে হাসনা রিপা (২৯) গত ২৬ জুন শাহরাস্তি জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যাসন্তান প্রসব করেন। অপারেশনটি করেন শাহরাস্তি উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত জুনিয়র কনসালটেন্ট ও শাহরাস্তি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. তানজিনা সুলতানা। অন্যান্য রোগীর মতো তাকেও কেবিনে রাখা হয় এবং চারদিন পর ৩০ জুন ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়। তবে, বাড়ি যাওয়ার পর রিপার ব্যথা কমার পরিবর্তে আরও তীব্র হয়।

অবস্থার অবনতি ঘটলে ১৫ জুলাই দুপুরে তাকে ফের একই হাসপাতালে ভর্তি করা হয়। রাত পৌনে ৯টার দিকে তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে রেফার করা হলে সেখানেই স্বজনরা জানতে পারেন- সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসক ভুলবশত রিপার মূত্রথলি (Bladder) কেটে ফেলেছেন এবং পরে কোনো সঠিক চিকিৎসা ছাড়াই তাকে রিলিজ দেওয়া হয়েছিল।

অবস্থার অবনতি হলে ২৬ জুলাই তাকে ঢাকার পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দুইদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই ১ আগস্ট দিনগত রাতে তার মৃত্যু হয়। শনিবার সকালে মরদেহবাহী অ্যাম্বুলেন্স শাহরাস্তি পৌঁছালে উত্তেজিত স্বজন ও জনতা শাহরাস্তি জেনারেল হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর ও তালা লাগিয়ে দেন।

বক্তব্য নিতে হাসপাতালের সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। জনরোষের আশঙ্কায় গা ঢাকা দেন তারা। বারবার মুঠোফোনে চেষ্টা করেও কর্তৃপক্ষের কারও সাড়া পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ডা. তানজিনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ শোনা যাচ্ছিল। রোগীরা নরমাল ডেলিভারির জন্য গেলেও, তিনি অনেক সময় ভয়-ভীতি দেখিয়ে জোর করে সিজার করে ফেলেন। ডা. তানজিনা ভালো কোনো গাইনি ডাক্তার শাহরাস্তিতে আসতে দেয় না।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাসার বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com