
চব্বিশের রক্তঝরা জুলাই বিপ্লবের পথ বেয়ে নেমে আসা ঐতিহাসিক ৫ই আগস্ট আগামী কাল। লাখো মায়ের আঁচলে জড়ানো হাজারো শহীদের রক্তেভেজা জুলাই বিপ্লবের প্রথম বিজয় বার্ষিকী আগামীকাল মঙ্গলবার। এ উপলক্ষ্যে আগামীকাল সারা দেশ মেতে উঠবে মহাকলোরবে মহামিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রাত পোহালেই মহাবিজয়ের সেই মহামিছিলে গর্জে ওঠার
অপেক্ষায় রয়েছে সমগ্র বাংলাদেশ।
এ মহামিছিল যেনো ছোটদের-বড়দের-সকলের। এ মহামিছিল যেনো ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের আপামর জনতার বাঁধভাঙ্গা জোয়ারের জলোচ্ছ্বাস।
সকল ধর্ম-বর্ণ আর কৈশর তারুণ্যের মহাসমূদ্রের ঢেউ জাগানো এই মহামিছিল যেনো প্রতিটি বিপ্লবী হৃদয়ে মহাকালের এক মহাপ্রলয়।
মহাকালের এই মহাসাক্ষীকে বুকে ধারণ করে আগামীকাল দেশজুড়ে মহাবিজয়ের মহাপ্রলয় শুরু হবে রাজপথে । শুরু হবে মহাবিজয়ের মহামিছিল। যে মিছিলের শুরু থাকবে কিন্তু শেষ খুঁজে পাওয়া যাবে না। ফ্যাসিবাদ খতমের বছর পেরিয়ে আগামীকাল একসঙ্গে গর্জে উঠবে সমগ্র বাংলাদেশ।
জুলাই গণঅভ্যুত্থান প্রথম বার্ষিকী পালন উপলক্ষে আগামীকাল সারা দেশে বিজয় মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়ােতে ইসলামী। দেশের প্রতিটি অঞ্চল,শহর-বন্দর মিছিলের জনপদে পরিণত হবে আগামীকাল।
মহাবিজয়ের এই মহামিছিলে দল-মত নির্বিশেষে সকল দেশপ্রেমিক জনতাকে শরীক হওয়ার আহবান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি ঘোষণা করে বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামীর সকল মহানগর ও জেলা শাখা ৫ই আগস্ট মঙ্গলবার শান্তিপূর্ণ গণমিছিল সফল করবে।
মিছিলে অংশগ্রহণ করার জন্য দেশের সকল নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত সেক্রেটারি গণমিছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
আগামীকালের মহাবিজয়ের এই মহামিছিল বাংলাদেশের গণমানুষের মুক্তির মিছিল হয়ে উঠুক। স্বাধীনতা-স্বার্বভৌমত্ব সুরক্ষার এই মহামিছিল থেকেই চিরতরে ফ্যাসিবাদ নতুন বাংলাদেশে বিনির্মানের শপথ নেওয়া হোক।
সমস্বরে উচ্চারিত হোক- ধ্বংস দেখে ভয় কেনো তোর ? প্রলয় নতুন সৃজন বেদন!
আসছে নবীন জীবন হারা অ-সুন্দরে করতে ছেদন
ভেঙ্গে আবার গড়তে জানে সে চির সুন্দর।