1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঢাকা মহানগর গোয়েন্দার সাবেক প্রধান হারুনের ফুফা গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঢাকা মহানগর গোয়েন্দার সাবেক প্রধান হারুনের ফুফা গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৮১ বার

 

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে হামলার মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ফুফা ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরী (৫৮) গ্রেফতার হয়েছেন।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় মিঠামইন উপজেলার ইসলামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে মিঠামইন থানা পুলিশ।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, গত ৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলায় ওমর ফারুক চৌধুরী এজাহারভুক্ত আসামি ছিলেন। মামলাটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা হয়।

গ্রেফতারের পর তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আওয়ামী লীগ নেতা ওমর ফারুক কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com