1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দিঘলিয়ায় ওয়াই এম এ ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দিঘলিয়ায় ওয়াই এম এ ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৩ বার

নিজস্ব সংবাদদাতা , খুলনা //খুলনার দিঘলিয়ার ঐতিহ্যবাহী ওয়াই এম এ ক্লাবের নিজস্ব মাঠে শুক্রবার ৯ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় ওয়াই এম এ ক্লাব আয়োজিত এমপি আব্দুস সালাম মূর্শেদী দিঘলিয়া প্রিমিয়ার লীগ ( DPL ) ৮ দলীয় ১২ ওভারের ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( এল এ ) আতিকুল ইসলাম। সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খাঁন নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম , উপজেলা নির্বাহী অফিসার খাঁন মাসুম বিল্লাহ , দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ বাবুল আক্তার , দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল , সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান সহ ওয়াই এম এ ক্লাবের কর্মকর্তা ও সদস্য বৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় অংশ গ্রহণ করে নাহিদ স্মৃতি সংঘ বনাম বারাকপুর রাইডার্স। ব্যাটিং ও বোলিংয়ের মাধ্যমে খেলার উদ্বোধন করেন যৌথভাবে দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম , দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ বাবুল আক্তার এবং দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল।

খেলা শুরুর পূর্বে সারিবদ্ধ ভাবে দাঁড়ানো প্লেয়ার ও আম্পায়ারদের সঙ্গে অতিথিবৃন্দের পরিচিতি পর্ব এবং ফটোসেশন অনুষ্ঠিত হয়।  খেলাটি পরিচালনা করেন সুকান্ত কুমার দাস ও শাহারিয়ার কবীর। খেলার ধারাভাষ্যে ছিলেন মেহেদী হাসান এবং মকবুল হোসেন।উক্ত খেলায় নাহিদ স্মৃতি সংঘ বিজয়ী হয়।এর পূর্বে বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে ওয়াই এম এ ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় ট্রফি উন্মোচন। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ৮টি দলের অধিনায়ক ও আয়োজক কমিটির কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights