1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে টঙ্গীতে বিএনপির বিজয় র‍্যালী - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে টঙ্গীতে বিএনপির বিজয় র‍্যালী

মোঃ লিমন হোসেন
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার

 

জুলাই-আগস্ট ২০২৪ইং এর গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের ন্যায় টঙ্গীতে বিজয় র‍্যালী করেছে টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে টঙ্গীবাজার থেকে মিছিলটি শুরু হয়ে টঙ্গী স্টেশন রোড প্রদক্ষিণ করে নিজের এলাকায় এসে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা গত বছরের আজকের এই দিনে আওয়ামী লীগের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি নতুন স্বাধীনতা এদেশের মানুষকে উপহার দিয়েছে। বিএনপি’র অবদান মানুষ মনে রাখবে।
বক্তারা ৫ আগস্টকে স্মরণ করে আরও বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছে, শিক্ষার্থীদের অবদান এ জাতি মনে রাখবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দিনমজুর, শ্রমিক, কৃষক, রিক্সা চালক সকল পেশার মানুষ অংশ নিয়েছিলেন জুলাই আগস্ট-গণঅভ্যুত্থানে, যারা স্বৈরাচার সরকারের নির্দেশে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
বিজয় মিছিলে উপস্থিত ছিলেন সরকার জাবেদ আহামেদ সুমন সভাপতি টঙ্গী পূর্ব থানা বিএনপি, মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় ছাত্রদল টঙ্গীূ পূর্ব থানা বিএনপি গাজীপুর মহানগরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান মিরণ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, মহানগর যুবদল নেতা শেখ মুহাম্মদ সুমন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, স্বেচ্ছাসেবক দল নেতা রাতুল আহমেদ ভূইয়া, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয়সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com