
নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের উদ্যোগে ৮ ফেব্রুয়ারি , বৃহস্পতিবার স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমস্ বার্লিন-২০২৩ ইং বিজয়ী সংবর্ধনা উদযাপন উপলক্ষ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ( আইইবি ), রমনা , ঢাকায় আলোচনা সভা , সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ডাঃ দীপু মনি এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ খায়রুল আলম সেখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুস সামাদ ফারুক , সিনিয়র সচিব (অবঃ), চেয়ারম্যান , সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), ঢাকা।
এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াস রাজ, সমন্বয়ক মোঃ হাউসুল আজম শিমু, অনষ্ঠান পরিচালনায় সিনিয়র সহ সভাপতি সৈয়দ শাহজান আহম্মেদ , সাধারণ সম্পাদক রিমা খাতুন , রূপসা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক তেরখাদা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক মো:রবিউল ইসলাম , সুবোধমিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সিরাজুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদটি এমপিভুক্ত করবে বলে ডাঃ দীপু মনি আশ্বাস দেন। তিনি আরও বলেন যোগ্যতাসম্পূর্ণ প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি পাবে।
শিক্ষার উন্নয়নমূলক আলোচনার বিস্তারিত তুলে ধরেন বাংলাটিভি৭১ এর চীফ রিপোর্টার নাছির মোল্লা ও প্রযোজনা উপদেষ্টা: সালাম মাহমুদ।