1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ স্মরণে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ স্মরণে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৪ বার

নিজস্ব সংবাদদাতা , খুলনাঃ সম্প্রতি দিনব্যাপী বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ স্মরণে বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে দিঘলিয়ার আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী শেখ মুনির আহমেদ।

ক্যাম্পে উন্নত যন্ত্রপাতি দ্বারা আধুনিক চিকিৎসা সেবা প্রদান করেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও সন্ধানী চক্ষু হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার মালিক ইফতেখার সিদ্দিক ও তার সহকর্মীবৃন্দ।চক্ষু ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিল সন্ধানী চক্ষু হাসপাতাল। এখানে চোখের যাবতীয় বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এছাড়া নাক কান গলা রোগের চিকিৎসা করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড সার্জন ডাঃ মোঃ আল আমিনুর ইসলাম (মাফি) এবং আবাসিক সার্জন ডাঃ দেবনাথ তালুকদার।

সার্বিক সহযোগিতায় ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগ ।এছাড়া বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা অন্যান্য রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান , চশমা ও আনুষঙ্গিক ওষুধ প্রদান করা হয়।বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবকল্যাণে কাজ করে যাচ্ছে বলে জানা যায়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights