1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাংবাদিক তুহিন হ'ত্যা'কার বিচার দাবীতে বগুড়া প্রেসক্লাবের মানববন্ধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাংবাদিক তুহিন হ’ত্যা’কার বিচার দাবীতে বগুড়া প্রেসক্লাবের মানববন্ধন

আলমাস ইসলাম সাগর, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃ’শংশভাবে হত্যা’র প্রতিবাদে এবং হ’ত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার সকাল ১১ টায় বগুড়ার জিরো পয়েন্ট সাতমাথায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত রিটু, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম, দৈনিক ইনকিলাব পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি মহসিন আলী রাজু, এটিএন নিউজ বগুড়ার ব্যুরো প্রধান চপল সাহা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার এস এম কাওসার, দৈনিক বগুড়ার বার্তা সম্পাদক বাদল চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ, জেইউবি’র সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ শাইন, যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজন, দৈনিক উত্তরকোণ’র সম্পাদক অ্যাডভোকেট সাহেদুজ্জামান সিরাজ বিজয়, বগুড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, পাঠাগার সম্পাদক জাফর আহমেদ মিলন, বৈশাখী টেলিভিশনের বগুড়া প্রতিনিধি সুমন সরদার, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শামীম আহমেদ, গোলজার হোসেন মিটু, শাহ আলম শেখ মুক্তার, হারুন উর রশিদ তালুকদার, সাপ্তাহিক দিনক্ষণের সম্পাদক খন্দকার আব্দুর রশিদ প্রবাল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা’কাণ্ডের সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান। এছাড়া হত্যা’কাণ্ডের সময়ে ঘটনাস্থলে দায়িত্বে অবহেলার অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান। সাংবাদিক নেতারা আরও বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ গু’ম খুনে’র সঙ্গে জড়িত সকল অপরাধীদের আইনের আওতায় এনে দৃ’ষ্টান্তমূলক শা’স্তির দাবি নিশ্চিত করতে হবে। এজন্য মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, আইজিপিসহ সকলের হস্তক্ষেপ কামনা করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com