1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাবতলীতে বি কে জেড মহিলা কলেজ উদ্বোধন করলেন-সাবেক এমপি লালু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাবতলীতে বি কে জেড মহিলা কলেজ উদ্বোধন করলেন-সাবেক এমপি লালু

আলমাস ইসলাম সাগর, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১১২ বার

বগুড়ার পীরগাছায় বি কে জেড মহিলা কলেজ এর নামকরণ ফলক উন্মোচনের উদ্বোধন করা হয়েছে। শনিবার ৯ আগস্ট বেলা ১২টায় বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নে বি কে জেড মহিলা কলেজ ফলক উন্মোচনের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

উদ্বোধণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র মোঃ সাইফুল ইসলাম। বিএনপির নেতা আব্দুল হালিম মন্ডল এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সোনাতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাঈনুল হক। আমন্ত্রিত অতিথি ছিলেন গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নূরে আলম সিদ্দিকী, দুপচাঁচিয়া-তালোড়া “সরকারি শাহ এয়তেবারিয়া কলেজের অধ্যক্ষ মোঃ ফারুক আহমেদ, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল ওহাব মন্ডল, বিএনপি নেতা ও কাগইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের প্রমূখ নেতৃবৃন্দ

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights