1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পরাজয়ের পরও বাংলাদেশের ইতিহাস, এশিয়ান কাপের মূল পর্বে সাগরিকারা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পরাজয়ের পরও বাংলাদেশের ইতিহাস, এশিয়ান কাপের মূল পর্বে সাগরিকারা

আলমাস ইসলাম সাগর, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাই পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। তবে প্রথম দুই ম্যাচের দুর্দান্ত পারফর‌ম্যান্স করায় ইতিহাস গড়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাছাই পর্বের প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলের ব্যবধানে হারানোর পর পূর্ব তিমুরকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশের মেয়েরা। শেষ ম্যাচের আগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ড্র করলেই এশিয়ান কাপের মূল পর্বের টিকিট পাবে এমন সমীকরণ মাথায় নিয়ে শেষ ম্যাচের কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (১০ আগস্ট) লাও ন্যাশনাল স্টেডিয়ামে শুরুতে এগিয়ে গেলেও ব্যবধান ধরে রাখতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধে সমতায় ফেরার পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে আরও ৫ গোল দিয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া। এতে ৬-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে তারা। এই হারে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নভঙ্গ হয় সাগরিকাদের। তবে নিয়ম অনুসারে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়নরা ছাড়াও সেরা তিন রানার্স আপ দলও এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। আর সেই সুযোগটাই পেয়েছে বাংলাদেশ।

এর আগে গত মাসে এশিয়ান কাপের মূল পর্ব জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী জাতীয় দল। এবার একই ঘটনার পূণরাবৃত্তি ঘটিয়েছে অনূর্ধ্ব-২০ দল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com