1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলার আয়োজনে তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলার আয়োজনে তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

শিবলী সাদিক খান
  • আপডেট সময়ঃ সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৮৮ বার

 

গাজীপুরের তুহিন হত্যা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় সাংবাদিক হত্যা নির্যাতনের প্রতিবাদে, সোমবার ১১আগষ্ট সকাল ১১ টা থেকে দূপুর ১ টা পর্যন্ত, নওগাঁ মুক্তির মোড়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নওগাঁ জেলার সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ খোরশেদ আলম, প্রধান অতিথি ড, মতিউর রহমান বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক উপস্থিত থেকে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলার সাঃ সম্পাদক, মোঃ নাদিম হোসেন, মহাদেব পুর উপজেলা শাখার সভাপতি বরুন মজুমদার, মান্দা উপজেলা শাখার সভাপতি, আঃ মজিদ সম্রাট, নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি, মোঃ আঃ আজিজ, বদলগাছী উপজেলা শাখার সভাপতি মোঃ ফজলে মওলা,জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, এ্যাডঃ জুয়েল হোসেন প্রমূখ। বক্তব্যে বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আজ বাংলাদেশে সাংবাদিকের কোন নিরাপত্তা নাই, সরকারের কাছে সাংবাদিক নিরাপত্তা সুরক্ষা আইন প্রণয়ের জোর দ্বারী জানান এবং গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইবুনালে ফাঁসির দাবির জানান। নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ খোরশেদ আলম বলেন,বাংলাদেশের বিভিন্ন জেলায় যে ভাবে সাংবাদিক হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে তা খুব উদ্বেগজনক ভাবে বেড়ে চলছে। আজ এভাবে সাংবাদিক হত্যা ও নির্যাতন চলতে থাকলে দেশ ও আন্তর্জাতিক ভাবে কোন খবর কেহ পাবে না কারণ সত্যি কথা তুলে ধরলে বা ইলেট্রোনিক মিডিয়া কর্মি ভিডিও চিত্র ধারণ করতে গেলে প্রান নাশের হুমকির আশংকা থাকে, তাহলে দেশের কোন তথ্য জনগন পাবে না। তিনি সরকারের প্রতি আহবান জানান, অতি দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন সহ যে সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে, সেই সকল আসামিদের দ্রুত বিচার ট্রাইবুনালে শাস্তির আওতায় আনতে হবে এবং যে সকল সাংবাদিকের মিথ্যা মামলা ও বন্দি হয়েছে তাদের আশু মুক্তি দাবি করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com