মাঝ আকাশ থেকে বিমানের জরুরি অবতরণ, ২০ মিনিট আকাশে উড়ে যাত্রী নামিয়ে দিলো বিমান

ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। কিন্তু যাত্রী নিয়ে আকাশে উড়লেও সেটি আর গন্তব্যে পৌঁছতে পারেনি। উড্ডয়নের পর ২০ মিনিট আকাশে থাকার পর যাত্রীদের নামিয়ে দিতে বাধ্য হয়েছে। মূলত উড্ডয়নের পর কেবিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় পাইলট এ সিদ্ধান্ত নেন।

সোমবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৫ মিনিটে চট্টগ্রামগামী বিজি ৬১৫ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

বিমান বহরের ড‍্যাস-৮ মডেলের (এসটুএকেই) উড়োজাহাজ দিয়ে পরিচালিত ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ২টা ৩৪ মিনিটে উড্ডয়ন করে। ২টা ৫৫ মিনিটে সেটি আবার ঢাকায় ফিরে আসে।

বিমান বাংলাদেশ সূত্র জানিয়েছে, পরবর্তী ফ্লাইটে যাত্রীদের পাঠানোর ব্যবস্থা করা হবে।

এর আগে, যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের কথা ছিল। বর্তমানে উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় বিমানবন্দরে রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যায় কুষ্টিয়ার হানিফসহ চারজনের রায় বৃহস্পতিবার

Verified by MonsterInsights

মাঝ আকাশ থেকে বিমানের জরুরি অবতরণ, ২০ মিনিট আকাশে উড়ে যাত্রী নামিয়ে দিলো বিমান

আপলোডের সময় : 08:12:48 pm, Monday, 11 August 2025