1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাত ঘণ্টা পর বৃদ্ধকে ফেরত দিলো বিএসএফ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাত ঘণ্টা পর বৃদ্ধকে ফেরত দিলো বিএসএফ

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার

 

ফেনীর পরশুরাম উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্তে নুরুল ইসলাম নামের এক বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার সাত ঘণ্টা পর ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। এসময় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন।

এর আগে, সকাল ৯টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের সীমান্তের ২১৭৪ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে নুরুল ইসলাম (৬৩) নামের ওই বৃদ্ধকে ধরে নিয়ে যায় বিএসএফ।

বিজিবি ফেনী ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, নুরুল ইসলাম সীমান্ত এলাকায় গেলে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তির দুই হাতে প্রতিবন্ধকতা রয়েছে। তিনি গ্রামে থেকে শাক-সবজি কিনে বাজারে নিয়ে বিক্রি করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com