1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে শিক্ষক ও কর্মচারী এর সাধারণ সভা অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে শিক্ষক ও কর্মচারী এর সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৮ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধিঃ আর্থিক সক্ষমতা সুদৃঢ় করণে ক্রেডিট ইউনিয়ন এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ১৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে পলাশবাড়ী গ্রীনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ১৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ চেয়ারম্যান নবীউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা সমবায় অফিসার খান মোহাম্মদ মোস্তক নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল রিপন পলাশবাড়ী পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল মিত্র,পলাশবাড়ী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ভাইস চেয়ারম্যান পলাশ কবিব, সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র,ট্রজারার আরশাদ আলী, ডিরেক্টর মনসুর আলী ও ডিরেক্টর শাহনাজ বেগম প্রমুখ।

সার্বিক সহযোগিতা করেন দি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ।এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com