1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কিশোরগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কিশোরগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৭৬ বার

 

কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে নিকলী উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নিকলী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিকলী উপজেলা সদরের ঘোড়াউত্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল স্থানীয় ৬নং ওয়ার্ড বিএনপি নেতা গিয়াস উদ্দিনের লোকজন। এ নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সোহেলের বিরোধ চলছিল।

এ বিরোধের জের ধরে দুপুরে আজহারুল ইসলাম সোহেল ও বিএনপি নেতা গিয়াস উদ্দিনের লোকজন নতুন বাজার এলাকায় বল্লম, রাম দা, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। পরে খবর পেয়ে নিকলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন। তিনি জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com