1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিমানবন্দরে এসেই চিরবিদায়,একযুগ পর বাড়ি ফিরছিলেন প্রবাসী রুবেল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিমানবন্দরে এসেই চিরবিদায়,একযুগ পর বাড়ি ফিরছিলেন প্রবাসী রুবেল

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৯১ বার

 

প্রবাসী রুবেল, দীর্ঘ এক যুগ ধরে ছিলেন দক্ষিণ আফ্রিকায়। অবশেষে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। টিকিট কেটে যান কেপটাউন বিমানবন্দরে। বোর্ডিং নেওয়ার জন্য লাইনে দাঁড়ান। সেখানেই হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয় রুবেলের। কিছুক্ষণের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিমানবন্দরের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রুবেলকে মৃত ঘোষণা করেন।

দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে কেপটাউন বিমানবন্দরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত রুবেল নোয়াখালীর সোনাইমুড়ি থানার বজরা ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন।

জানা গেছে, এক যুগ আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন রুবেল। তবে কাগজপত্রের জটিলতার কারণে এতদিন দেশে ফেরা সম্ভব হয়নি তার। শেষ পর্যন্ত দেশে ফেরার সিদ্ধান্ত নেন এই প্রবাসী। মঙ্গলবার দুপুর ১টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করার কথা ছিল তার। কিন্তু সেই যাত্রা আর শেষ হয়নি, বিমানবন্দরেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com