1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ফুলপুর থানা এলাকা হতে অপহরনকৃত ০২(দুই) জন ভিকটিমকে উদ্ধারসহ চাঁদাবাজ দলের ০৫ (পাঁচ) সদস্যকে গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ফুলপুর থানা এলাকা হতে অপহরনকৃত ০২(দুই) জন ভিকটিমকে উদ্ধারসহ চাঁদাবাজ দলের ০৫ (পাঁচ) সদস্যকে গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার

 

ময়মনসিংহ জেলার ফুলপুর থানা এলাকা হতে অপহরনকৃত ০২(দুই) জন ভিকটিমকে উদ্ধারসহ চাঁদাবাজ দলের ০৫ (পাঁচ) সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।

অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, বাদী মোঃ রেজাউল করিম(৪৩), জেলা কুড়িগ্রাম টাইলস মিস্ত্রি হওয়ায় টাইলসের কাজ করার জন্য নিজ জেলা কুড়িগ্রাম থেকে ময়মনসিংহ এর ফুলপুর থানা এলাকায় আসতো। ঘটনার পূর্ব হতে টাইলসের কাজ করার সুবাদে আসামী মোখলেছুর রহমান স্বপন(২৫), ময়মনসিংহ এর সাথে পরিচয় ছিল। বাদীর পূর্ব পরিচিত বন্ধু মোঃ সাকিব(২০), জেলা-রাঙ্গামাটিকে সংগে নিয়ে ধৃত আসামী মোখলেছুর রহমান স্বপন(২৫), ময়মনসিংহ এর বাড়িতে আসে। এজাহার নামীয় সংঘবদ্ধ চাঁদাবাজ দলের আসামীরা পরস্পর যোগসাজসে বাদী সহ মোঃ সাকিব(২০)কে ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন খাযেরপাড়া (মেরীগাই) সাকিনস্থ ধৃত আসামী মোখলেছুর রহমান এর বসত বাড়ির পাশে ফিসারিজ পাড়ে ১১ আগস্ট ২০২৫খ্রিঃ রাত অনুমান ২৩:৩০ ঘটিকায় আটক করে মারপিট করতঃ ভয়-ভীতি, হুমকি প্রদান করে বাদীর পরিবারের নিকট হতে নগদ এর মাধ্যমে ২০,০০০/-(বিশ হাজার) টাকা এবং বিকাশের মাধ্যমে ৯০,০০০/-(নব্বই হাজার) টাকা হাতিয়ে নিয়ে আরও টাকা দাবি করে। পরবর্তীতে তার পরিবারের পক্ষ থেকে র‍্যাব-১৪, ময়মনসিংহ বরাবর উপরোক্ত ঘটনা উল্লেখ পূর্বক অভিযোগ দাখিল করে।

এছাড়াও উক্ত ঘটনায় ভিকটিম রেজাউল করিম (৪৩) বাদী হয়ে ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন। যার মামলা নং-১০, তারিখ-১২ আগস্ট ২০২৫খ্রিঃ, ধারা-১৪৩/৩৪২/৩২৩/৩৮৫/৩৮৬/৩৮৭/৩৪ পেনাল কোড ১৮৬০। অভিযোগ প্রাপ্তির পর র‍্যাব-১৪, ময়মনসিংহ অধিকতর গুরুত্ব দিয়ে অপহরনকৃত ভিকটিমদেরকে ও হাতিয়ে নেয়া ১,১০,০০০/-(এক লক্ষ দশ হাজার) টাকা উদ্ধারসহ চাঁদাবাজ দলের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে তৎপর হয়।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ১২ আগস্ট ২০২৫খ্রিঃ আনুমানিক রাত ০৩:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ ও চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য ১। মোখলেছুর রহমান স্বপন (২৫),২। মফিজুল ইসলাম(৫২), ৩। আলেপ হোসেন (৩২), ৪। মোশারফ হোসেন(৩২) এবং ৫। বাবুল মিয়া (২০) সর্বজেলা-ময়মনসিংহ দের গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামীদের হেফাজতে থাকা ভিকটিম মোঃ রেজাউল করিম এবং মোঃ সাকিবকে উদ্ধার করতঃ হাতিয়ে নেয়া ১,১০,০০০/-(এক লক্ষ দশ হাজার) টাকা উদ্ধার করে।

ধৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com