1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভুরুঙ্গামারীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভুরুঙ্গামারীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার

 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আজ মঙ্গলবার (১৪ আগস্ট ২০২৫) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দ্বীপ জন মিত্র।

সভায় ভুরুঙ্গামারী উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের এস আই মিতু, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভুরুঙ্গামারী উপজেলার প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরন অংশ নেন। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রশাসনের পিআইও মহোদয়।

সভায় জানানো হয়, ভারী বৃষ্টি ও উজানের ঢলে উপজেলার বিভিন্ন এলাকার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে, বহু রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গবাদি পশুর নিরাপদ আশ্রয়ের সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবার ও পশুপাখির জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে জরুরি ও সাময়িক সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights