1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মহাসড়কে ট্রাক বিকল, ২০ কিলোমিটার যানজট - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মহাসড়কে ট্রাক বিকল, ২০ কিলোমিটার যানজট

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১০৩ বার

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে একটি বালুবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত এ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রাকটি সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বর এলাকায় হঠাৎ বিকল হয়ে যায়। ফলে মহাসড়কের একপাশে সীমিত আকারে যান চলাচল করতে থাকে। এর মধ্যে সড়কের অসংখ্য গর্ত ও খানাখন্দের কারণে গাড়ির গতি আরও শ্লথ হয়ে যায় এবং ভোরের দিকে যান চলাচল প্রায় থমকে দাঁড়ায়। ভোর ৫টার দিকে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের পাশ দিয়ে মাটি ফেলে বিকল্প পথ তৈরির চেষ্টা করে। কিন্তু সেই পথে চলাচল করতে গিয়ে আরও কয়েকটি গাড়ি আটকে পড়ে। পরে রেকার দিয়ে আটকে পড়া যানবাহন সরানো হয়। সকাল ৮টার দিকে সেনাবাহিনীর সদস্যরা শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেন।

অবশেষে সকাল সোয়া ৯টায় বিকল ট্রাকটি রেকার দিয়ে সরিয়ে নেওয়া সম্ভব হয়। তবে ট্রাকের কারণে বেড়তলা থেকে বিশ্বরোড মোড় ও কুট্টাপাড়া হয়ে শাহবাজপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট লেগে আছে। যানবাহনের ধীরগতি এবং সড়কের গর্তের কারণে দুপুর পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com